ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধানক্ষেত থেকে উদ্ধার গৃহবধূর ক্ষতবিক্ষত লাশ

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ প্রতিনিধি:

জুলাই ১২, ২০২৪, ০২:২৪ পিএম

ধানক্ষেত থেকে উদ্ধার গৃহবধূর ক্ষতবিক্ষত লাশ

কিশোরগঞ্জের কটিয়াদিতে ধানক্ষেত থেকে স্মৃতি (২২) নামে এক গৃহবধূর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) সকালে কটিয়াদি উপজেলার হালুয়াপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

ওই গৃহবধূ কটিয়াদি পৌর এলাকার হালুয়াপাড়া এলাকার মানিক মিয়ার মেয়ে ও কটিয়াদি উপজেলার মসুয়া ইউনিয়নের প্রবাসী আমিনের স্ত্রী।

জানা যায়, গৃহবধূ স্মৃতির স্বামী আমিন প্রবাসে থাকে। তাই গৃহবধূ তার বাবার বাড়ি হালুয়া পাড়াতে থাকতো।
বৃহস্পতিবার রাতে গৃহবধূর স্বামীর সাথে তার সর্বশেষ কথা হয়। তার স্বামী তাকে ১০ হাজার টাকা পাঠিয়ে বলে স্বামীর বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়ি মসূয়াতে চলে যাওয়ার জন্য। এর পর রাতে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায় নি।

পরে শুক্রবার সকালে কটিয়াদি উপজেলার হালুয়াপাড়া এলাকায় একটি ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এসব তথ্য নিশ্চিত করেছেন কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ। তিনি জানান, গতকাল রাতে ওই গৃহবধূ স্বামীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান কোথাও পাওয়া যায় নি।

শুক্রবার সকালে স্থানীয়রা সংবাদ দিলে আমরা গিয়ে তার লাশ উদ্ধার করি। মরদেহ কুকুর বা শেয়াল কামড়ে খাওয়ার চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ জানতে লাশ পোস্টমর্টেম এর জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছেও বলেও জানান তিনি।

তিনি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাই নি।লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিআরইউ
 

Link copied!