ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দীঘিনালায় ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

জুলাই ২৭, ২০২৪, ০৪:৫৪ পিএম

দীঘিনালায় ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে জুনেল চাকমা নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হয়েছেন।

শনিবার ভোর রাত ৪টার দিকে দীঘিনালার কবাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুর্গম কাঙ্গরীমা ছড়ায় এলাকায় ঘটনা ঘটে। নিহত জুনেল চাকমা দীঘিনালার আমতলী গ্রামের তত্তরঞ্জন চাকমার ছেলে।

হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ জনসংহতি সমিতি এমএন লারমাকে দায়ী করলেও সংগঠনটি তা অস্বীকার করছে।

ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা জানান, সাংগঠনিক কাজ শেষে দীঘিনালার কাঙ্গরীমা ছড়া এলাকায় মাস্টার ললিত চাকমার বাড়িতে অবস্থান নেয় জুনেল চাকমা। এ সময় ভোর রাত ৪টার দিকে প্রতিপক্ষ জনসংহতি সমিতি (জেএসএস এমএন) লারমার অস্ত্রধারীরা বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি করে হত্যা করে।

দীঘিনালা থানার ওসি নুরুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লাশটি ক্ষত-বিক্ষত অবস্থা আছে, ময়নাতদন্তের পর বলা যাবে কয়েকটি গুলি লেগেছে।

ইএইচ

Link copied!