ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালকিনি মডেল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২৪, ০১:২৬ পিএম

কালকিনি মডেল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জনকল্যাণে সাংবাদিকতা এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে গঠিত কালকিনি মডেল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি হলরুমে এ কমিটি ঘোষণা ও পরিচিতি সভার আয়োজন করা হয়।

কালকিনি মডেল প্রেসক্লাবের আহ্বায়ক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব রকিবুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ মো. খালেকুজ্জামান।

এছাড়া নবগঠিত কমিটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক মো. ইয়াকুব খান শিশির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি আবুল হোসেন অ্যাকাডেমির প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন, বাংলাভিশন ও সমকাল পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি ফরিদ হোসেন মুফতি, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন, কালকিনি পৌরসভার এক নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নাসির শিকদার, কালকিনি ফায়ার সার্ভিস স্টেশনের কমান্ডার খোকন জমাদার, কালকিনি আবুল হোসেন অ্যাকাডেমির ধর্মীয় শিক্ষক আবুল বাশার বাদশা, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি বেলাল হোসেন প্রমুখ।

কালকিনি মডেল প্রেসক্লাবের নবগঠিত দ্বিবার্ষিক কমিটিতে দি কান্ট্রি টুডে পত্রিকার প্রতিনিধি মো. মিজানুর রহমানকে সভাপতি ও দৈনিক সংবাদের প্রতিনিধি আশরাফুর রহমান হাকিমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে জনবাণী পত্রিকার প্রতিনিধি মাসুদ আহমেদ কাইয়ুমকে সহ-সভাপতি, একুশে টেলিভিশন ও দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি রকিবুজ্জামানকে যুগ্ম সাধারণ সম্পাদক, আমার সংবাদের প্রতিনিধি রাজু আহমেদকে সাংগঠনিক সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি রাজিব হোসেনকে অর্থ সম্পাদক, মাদারীপুর সময়ের প্রতিনিধি মো. ইশতিয়াককে দপ্তর সম্পাদক, আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি রোমান বেপারীকে প্রচার সম্পাদক, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মেহেদী হাসান মাসুমকে সমাজসেবা সম্পাদক করা হয়।

এছাড়া কালবেলার প্রতিনিধি রনি আহমেদ নিপুল, দৈনিক যায়যায়কাল পত্রিকার প্রতিনিধি আজাদ হোসেন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি শামীম ওসমান এবং মো. ইমরান হোসেনকে কমিটিতে কার্যকরী সদস্য করা হয়।

ইএইচ

Link copied!