ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দীঘিনালায় রেড ক্রিসেন্টের খাদ্যসামগ্রী বিতরণ

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

অক্টোবর ১, ২০২৪, ০৭:৩৯ পিএম

দীঘিনালায় রেড ক্রিসেন্টের খাদ্যসামগ্রী বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালা দক্ষিণ-পূর্বাঞ্চালীয় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সাত দিনের খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট।

মঙ্গলবার সকাল ১১টায় দীঘিনালা উপজেলার বোয়ালখালী  সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ির আয়োজনে দীঘিনালা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সার্বিক সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সাতদিনের খাদ্যসামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্টের ইউনিট কর্মকর্তা মো. আব্দুল গণি, বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার চৌধুরী, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো. সোহেল রানা, দীঘিনালা যুব রেড ক্রিসেন্ট উপদেষ্টা হাসান মোর্শেদ রিফাত, রোভার মো. ইব্রাহীম প্রমুখ।

ইএইচ

Link copied!