ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টাঙ্গাইলে নিরাপদ সড়ক দিবস পালন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৪, ০৫:০১ পিএম

টাঙ্গাইলে নিরাপদ সড়ক দিবস পালন

ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এ প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার টাঙ্গাইল কালেক্টরেট উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।

এর আগে প্রধান অতিথি বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন তিনি।

বিআরটিএ’র টাঙ্গাইল সার্কেলের সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার, জেলা ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা আক্তার, টাঙ্গাইল জেলা নিরাপদ সড়ক চাই’র সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফিরোজ আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক মহিউজ্জামান মুক্তা প্রমুখ।

পরে জেলা নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে একট বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

টাঙ্গাইল জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নিরাপদ সড়ক চাই’র নেতাকর্মী, সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!