ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজীপুরে ডাইং কারখানায় আগুন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৪, ১২:২৬ পিএম

গাজীপুরে ডাইং কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গীর বিসিকে একটি ডাইং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিসিক পাগার এলাকায় জাবের অ্যান্ড জোবায়ের ডাইং কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৯টা ৩৬ মিনিটে টঙ্গীর পাগার এলাকায় জাবের অ্যান্ড জোবায়ের ডাইং কারখানায় অগ্নিকাণ্ডের খবর পাই। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা চেষ্টা চালিয়ে পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Link copied!