ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় গ্রেপ্তার ২

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ১৫, ২০২৪, ০৪:১৬ পিএম

কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সুলাইমান মিয়া (৩৫) ও বৌলাই ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কচ্চু মিয়া ওরফে খসরু (৩৮)।

র‌্যাব জানায়, গত ৪ আগস্ট দুপুরে কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে অনেকেই গুরুতর আহত হন। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর যুবদল নেতা সাজ্জাদ হোসেন বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, গ্রেপ্তার দুজন এ মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাদেরকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!