ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুর্গম এলাকায় দীঘিনালা জোনের শীতবস্ত্র বিতরণ

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১, ২০২৫, ০২:৫০ পিএম

দুর্গম এলাকায় দীঘিনালা জোনের শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় কবাখালী ইউনিয়নের দুর্গম জোড়াব্রীজ হাজাছড়া এলাকায় শতাধিক অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে দীঘিনালা জোনের ৪ ইস্ট বেঙ্গল।

শনিবার দুপুরে কবাখালী ইউনিয়নের জোড়াব্রীজ হাজাছড়া এলাকার হাজাছড়া জোড়াব্রীজ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ৪ ইস্ট বেঙ্গল বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. সিয়াম হাসান, পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন- দীঘিনালা সেনা জোনের অনা. লে. আব্দুল মান্নান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সাখাওয়াত হোসেন, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, প্যানেল চেয়ারম্যান বিপুরীতা চাকমা, ৩নং ওয়ার্ড সদস্য অমিয় চাকমা ও স্মৃতিকঞ্চর চাকমাসহ স্থানীয় (মৌজা প্রধান (হেডম্যান) ও গ্রাম প্রধান (কার্বারী)।

ইএইচ

Link copied!