ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পোরশায় বিএনপির কৃষক সমাবেশ অনুষ্ঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৪:২৫ পিএম

পোরশায় বিএনপির কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে গাংগুরিয়া ইউনিয়নের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলার গাংগুরিয়া বাজারে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নুরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন।

প্রধান অতিথি বলেন, বিএনপি আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে সরকার পরিচালনা করলে কৃষি ও কৃষকের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে। কৃষক কার্ডের মাধ্যমে ফসল উৎপাদনে সহায়তা প্রদান, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা, কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সার, বীজ, কীটনাশক, তেলে ভর্তুকি প্রদান, শস্যবীমা, পশুবীমা, মৎস্য বীমা, পোলট্রি বীমা চালু, ফ্যামিলি কার্ডের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে সহায়তা, পল্লী রেশনিং ব্যবস্থা চালু করা হবে।

অনুষ্ঠানে গাংগুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ উপজেলা ছয় ইউনিয়নের সকল সভাপতি সাধারণ সম্পাদক, কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!