ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাবনায় দুই বোমাসহ ২৪টি ককটেল উদ্ধার

পাবনা জেলা প্রতিনিধি

পাবনা জেলা প্রতিনিধি

মার্চ ১৩, ২০২৫, ০১:৪৩ পিএম

পাবনায়  দুই বোমাসহ ২৪টি ককটেল উদ্ধার

পাবনার জালালপুরের একটি বাড়ি থেকে ২৪টি তাজা ককটেল ও দুটি বোমা এর উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (‌র‌্যাব)।

গতকাল বুধবার (১২ মার্চ) বিকেল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাবনা র‌্যাবের অভিযানিক দল ও সদর থানা পুলিশের একটি টিম অংশ নেয়।

পাবনা র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মাছিমপুর গ্রামে আব্দুস সালাম মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে ২৪টি ককটেল ও দুটি স্মোক বোমা উদ্ধার করা হয়। এ অভিযানে কাউকে আটক করা হয়নি।

ইলিয়াস খান বলেন, বুধবার বিকেল ৫টা থেকে শুরু করে রাত ১টা পর্যন্ত এ অভিযান চলে। ঘটনাস্থলে রাজশাহী থেকে বোম ডিসপোজালের একটি ইউনিট আসার পরে চারটি লাল বালতি থেকে ২৪টি বোম ও দুটি স্মোক বোমা উদ্ধার করা হয়। এ বিষয়ে বাড়ির মালিকের নামে একটি মামলা হচ্ছে।

স্থানীয় আরিফুল ইসলাম নামের এক যুবক বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাড়ির মালিক আব্দুস সালাম মেম্বার পলাতক রয়েছেন।

বিআরইউ

Link copied!