ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাশিমপুর কারাগারে নেয়া হলো আইভীকে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

মে ৯, ২০২৫, ০৬:৫৮ পিএম

কাশিমপুর কারাগারে নেয়া হলো আইভীকে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটায় বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার।

তিনি জানান, দুপুর ২টার দিকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে আনা হয়।

এর আগে, শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে সকাল ১০টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ইএইচ

Link copied!