ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তক্ষকসহ ৯ পাচারকারী আটক, জব্দ মাইক্রোবাস

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:

জুন ১৫, ২০২৫, ০৩:৪৯ পিএম

তক্ষকসহ ৯ পাচারকারী আটক, জব্দ মাইক্রোবাস

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একটি তক্ষকসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা সদর ইউনিয়নের চিনাহালা-বরুয়াকোনা সড়কের চিনাহালা ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় একটি মাইক্রোবাস থেকে তক্ষক উদ্ধার এবং এর সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, বন্যপ্রাণী পাচারের গোপন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। পাচার কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ তক্ষক উদ্ধার এবং ৯ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এই এলাকায় দীর্ঘদিন ধরেই তক্ষকসহ বিরল বন্যপ্রাণী পাচারের অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক চক্রের যোগসাজশে এসব প্রাণী পাচার হচ্ছে বলেও সন্দেহ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

তারা বলছেন, তক্ষকের চাহিদা ও মূল্য আন্তর্জাতিক বাজারে অনেক বেশি। একারণে ঝুঁকি নিয়েও এই প্রাণী পাচারে সক্রিয় একটি সংঘবদ্ধ চক্র। তবে এ ধরনের অভিযানে পুলিশকে আরও কঠোর ও ধারাবাহিকভাবে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা।

বিআরইউ

Link copied!