ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নওগাঁয় গলায় ওড়না প্যাঁচানো নারীর লাশ উদ্ধার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৯, ২০২৫, ১২:১৬ পিএম

নওগাঁয় গলায় ওড়না প্যাঁচানো নারীর লাশ উদ্ধার

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সড়কের পাশ থেকে এক অজ্ঞাত নারীর (বয়স আনুমানিক ৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলার খড়হাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, স্থানীয় লোকজন সকালে সড়কের পাশে পড়ে থাকা এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওসি জানান, নিহত নারীর নাকে রক্তের দাগ ছিল এবং গলায় ছিল স্পষ্ট দাগ ও প্যাঁচানো একটি ওড়না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রাখা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিআরইউ

Link copied!