ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাউজানে বেরুলিয়া খালের দু’পাড়ে ভাঙন, বিলীন হয়ে যাচ্ছে সড়ক

লোকমান আনছারী, রাউজান

লোকমান আনছারী, রাউজান

জুন ২০, ২০২৫, ০৫:২৭ পিএম

রাউজানে বেরুলিয়া খালের দু’পাড়ে ভাঙন, বিলীন হয়ে যাচ্ছে সড়ক

চট্টগ্রামের রাউজানে বেরুলিয়া খালের ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ দুটি সড়ক। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট প্রবল স্রোতের কারণে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাওলানা আফজল সড়ক এবং বাকের আলী তালুকদার সড়কের বেশ কিছু অংশ খালের পানিতে ধসে পড়েছে।

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রাউজান পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এলাকায় খালের দু’পাড়ে অবস্থিত সড়ক দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পায়ে হেঁটে চলাচল করা গেলেও যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা মো. ইলিয়াছ বলেন, “দীর্ঘদিন ধরে আমরা সড়কের পাশে গাইডওয়াল নির্মাণের দাবি জানিয়ে আসছি। কিন্তু বিগত সরকার নানা অজুহাতে তা বাস্তবায়ন করেনি। এবার টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়কের অনেক অংশ খালে ধসে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের চলাচল একেবারে বন্ধ হয়ে যাবে। ২০-২৫টি পরিবারের যাতায়াত ঝুঁকিতে রয়েছে।”

স্থানীয় আরেক বাসিন্দা নূর হোসনে বলেন, “এই সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শত শত মানুষ যাতায়াত করে। পাশাপাশি রয়েছে বিশাল আকারের কৃষিজমি। কৃষকরা সড়কটি ব্যবহার করে উৎপাদিত ফসল বাজারজাত করে থাকেন। দ্রুত সংস্কার না হলে কৃষক ও সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন।”

এ বিষয়ে জানতে চাইলে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রশাসকের দায়িত্বে থাকা রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমাকে কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে আমি বিষয়টি পৌর প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।”

ইএইচ

Link copied!