ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাদুল্লাপুরে কৃষক দলের উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

জুন ২০, ২০২৫, ০৬:৪৯ পিএম

সাদুল্লাপুরে কৃষক দলের উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ডা. জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে মধ্য নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক শফিউজ্জামান শেখ। সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম। 

ধাপেরহাট ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আব্দুল্যা আল মামুন মিঠু, সদস্য সচিব বুলু মিয়া, যুগ্ম আহ্বায়ক তারা মিয়া ও আজাদুল হকের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কৃষক দলের আহ্বায়ক মোস্তফাক আহমেদ মোস্তফা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস সালাম মিয়া, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, কাজী আমজাদ হোসেন, আমিনুল ইসলাম আপেল, নুর মোহাম্মদ মিলন, আব্দুল কুদ্দুস, মোজাহারুলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিএনপিকে এবং নিজেকে ভোট দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে তিনি বিদ্যালয় মাঠে একটি বৃক্ষরোপণ করেন এবং উপস্থিতদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

ইএইচ

Link copied!