ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মহম্মদপুরে মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

জুন ২১, ২০২৫, ০৫:০৯ পিএম

মহম্মদপুরে মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

মাগুরার মহম্মদপুরে মায়ের সঙ্গে অভিমান করে আফসানা ইসলাম জীদনী (১২) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার রাতে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মণ্ডলগাতি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

আফসানা ওই গ্রামের মো. হাফিজার মোল্যার মেয়ে এবং পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজন দিলরুবা জানান, শুক্রবার সন্ধ্যায় আফসানার ছোট ভাই জিসানের (৫) সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে মনোমালিন্য হয়। বিষয়টি জানার পর আফসানার মা তাকে কিছুটা বকাঝকা করেন। এতে অভিমান করে আফসানা নিজ ঘরে গিয়ে পড়াশোনার কথা বলে দরজা বন্ধ করে দেয়।

পরে অনেকক্ষণ সাড়া না পেয়ে তাকে খাবার খেতে ডাকলে কোনো সাড়া দেয় না। সন্দেহ হলে ঘরে ঢুকে দেখা যায়, সে ঘরের আড়ার সঙ্গে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

ইএইচ

Link copied!