ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভাঙ্গুড়ায় ক্ষতিগ্রস্ত রেললাইনে পাটের বস্তা দিয়ে পার করা হলো ট্রেন 

মো.মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

মো.মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

জুন ২৪, ২০২৫, ০৭:৩৫ পিএম

ভাঙ্গুড়ায় ক্ষতিগ্রস্ত রেললাইনে পাটের বস্তা দিয়ে পার করা হলো ট্রেন 

পাবনার ভাঙ্গুড়ায় রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশে পাটের বস্তা দিয়ে পার করা হয়েছে ট্রেন। ঈশ্বরদী-জয়দেবপুর রেল লাইনের ভাঙ্গুড়া রেল স্টেশনের পাশে রেল লাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকার পর ঝুঁকি নিয়ে পার হয়।

জানা যায়, ঈশ্বরদী-জয়দেবপুর রেল লাইনের ভাঙ্গুড়া রেল স্টেশনের পশ্চিমে প্রায় ৫০০ ফুট রেল লাইন সম্প্রসনের কাজ চলছে কয়েক মাস ধরে। রেললাইনের সংস্কার কাজ চলা এই অংশের পশ্চিমে রেললাইন ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত এই অংশ রেলের কর্মচারীদের নজরে আসলে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে সাড়ে দশটার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশে পাটের বস্তা দিয়ে পার করা হয়। এরপরে রেলের ক্ষতিগ্রস্ত অংশে স্থায়ীভাবে মেরামতের জন্য কাজ করছে রেলের প্রকৌশল শাখার কর্মচারীরা।

ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেল স্টেশনের ইনচার্জ শফিউল আলম বলেন, রেললাইন ক্ষতিগ্রস্ত হয় কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়ে ছিল। পরে কিছুটা মেরামত করে ট্রেন পার করা হয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত অংশ স্থায়ী মেরামতের কাজ চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

আরএস

Link copied!