পোরশা (নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৫, ০৫:৪১ পিএম
টাইফয়েড ক্যাম্পেইন ২০২৫ উদযাপন উপলক্ষে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে শিক্ষক অরিয়েন্টেশনের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজির আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউস।
প্রধান অতিথি জানান, সারাদেশের ন্যায় আগামী ১১ অক্টোবর ২০২৫ থেকে পোরশায়ও ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের মধ্যে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদানের কার্যক্রম শুরু হবে। নিশ্চিত করতে এবার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার শিক্ষকদেরও অর্ন্তভুক্ত করা হয়েছে। তিনি শিক্ষকদের প্রতি অনুরোধ জানান, যেন কোনো শিশু টিকা নিতে বাদ না পড়ে এবং সকল কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন হয়।
সভায় উপজেলা মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ