ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দীঘিনালায় শিক্ষকদের সঙ্গে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন নিয়ে মতবিনিময়

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

আগস্ট ২৭, ২০২৫, ০৪:৪৮ পিএম

দীঘিনালায় শিক্ষকদের সঙ্গে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন নিয়ে মতবিনিময়

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তনয় তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান শিক্ষকদের প্রতি গুরুত্বারোপ করেন যে, পড়ালেখার পাশাপাশি শিশুদের স্বাস্থ্যেও খেয়াল রাখতে হবে। তিনি বলেন, “টাইফয়েড ভ্যাকসিন থেকে কোনো শিক্ষার্থী যেন বাদ না পড়ে। শতভাগ শিশু টিকা নিবন্ধনে আপনারা সহযোগিতা করবেন।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফ উদ্দিন বিপ্লব এবং দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো. সোহেল রানা।

দীঘিনালা উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড ভ্যাকসিন প্রদান করা হবে।

ইএইচ

Link copied!