ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ সমাবেশ

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আগস্ট ৩০, ২০২৫, ১১:০৮ পিএম

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ সমাবেশ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর ওপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে শনিবার সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশটি মধুপুর পৌর শহরে শান্তিপূর্ণভাবে আয়োজন করে স্থানীয় শাখার গণঅধিকার পরিষদের সদস্যরা।

মধুপুর উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে সন্ধ্যায় মধুপুর বাসাবাড়ি মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। 

মিছিলকারীরা মশাল হাতে মধুপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকার আনারস চত্বরে সমাবেশে যোগ দেন।

সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মধুপুর উপজেলা শাখার এনসিপির প্রধান সমন্বয়ক সবুজ মিয়া, মধুপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একরামুল খান অনিক, জেলা গণঅধিকার পরিষদের সদস্য এস.এম.এ. হামিদ, জুলাই আন্দোলনের ছাত্র নেতা কামরান হাসান বর্ষন, জেলা ছাত্র সমন্বয়ক বুলবুল আহমেদ, শ্রমিক নেতা হাফেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!