ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২৫, ০৫:৩৩ পিএম

পোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পোরশা উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় অংশগ্রহণকারীরা এনজিও কার্যক্রম, আইনশৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন ও পাচার প্রতিরোধ, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সর্বজনীন জন্ম-মৃত্যু নিবন্ধন এবং বাল্যবিবাহ নিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম সভায় বলেন, “মাদক, বিশেষ করে ইয়াবাসহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্য এলাকার শান্তি ও নিরাপত্তার জন্য বিরূপ প্রভাব ফেলছে। রাস্তাঘাটে গাছ কেটে ফেলা, ছিনতাই ও অন্যান্য অপরাধের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। আমরা নিশ্চিত করব, সবাই নিরাপদে থাকতে পারবে।”

সভায় সকল ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!