ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নবাবগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে তাল বীজ রোপণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৪:৫৩ পিএম

নবাবগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে তাল বীজ রোপণ

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরের নবাবগঞ্জে এক হাজার তাল বীজ রোপণের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলার বল্লভপুর এলাকার বিভিন্ন সড়কে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মো. নূরুজ্জামান, পিভিএম। 

এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভীন আক্তার, উপজেলা প্রশিক্ষক মোরশেদ জামিল, সাহেরা খাতুনসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে পুরো জেলায় ধাপে ধাপে মোট ৩ হাজার তাল বীজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রধান অতিথি মো. নূরুজ্জামান বলেন, “দিন দিন তালগাছ বিলুপ্তির পথে চলে যাচ্ছে। অথচ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও বজ্রপাতে প্রাণহানি রোধে তালগাছের গুরুত্ব অপরিসীম। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ-নিরাপদ পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

ইএইচ

Link copied!