ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও শোভাযাত্রা

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৮:০৬ পিএম

মধুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও শোভাযাত্রা

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জুবাইর আল মাহমুদ রিজভীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

বুধবার দুপুরে মধুপুর কল্লোল সিনেমা হলের পশ্চিম পার্শে তার ব্যক্তিগত কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি মধুপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়।

কার্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জুবাইর আল মাহমুদ রিজভীর পিতা, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, মধুপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ।

এ সময় উপস্থিত ছিলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম রেজা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম আহবায়ক মশিউর রহমান রোজেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপি সমর্থিত বিভিন্ন শ্রেণি-পেশার নেতা ও কর্মীরা অংশ নেন।

ইএইচ

Link copied!