ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধুপুরে গণপিটুনিতে অটোরিকশা চোর নিহত

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৩:০২ পিএম

মধুপুরে গণপিটুনিতে অটোরিকশা চোর নিহত

টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বুধবার রাত ৩টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত ওই ব্যক্তি গ্রামে ঘোরাঘুরি করলে স্থানীয়রা তাকে সন্দেহ করে ওঁৎ পেতে রাখেন। একপর্যায়ে সে জসিম উদ্দিনের ছেলে দুদু মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর চেষ্টা করলে দুদুর ডাকচিৎকারে গ্রামবাসী তাকে হাতেনাতে আটক করে। এ সময় জনতার এলোপাতারি মারধরে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। সকালে তার মৃত্যু হয়। 

তবে ওই সময় তার সঙ্গে থাকা আরও দুজন মোটরসাইকেলযোগে পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।

উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের গণপিটুনিতেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, “মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মর্গে পাঠানো হবে।”

ইএইচ

Link copied!