ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধুপুরে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন ও নির্বাচন

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৮:৩১ পিএম

মধুপুরে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন ও নির্বাচন

টাঙ্গাইলের মধুপুরে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধুপুর উপজেলা শাখার বার্ষিক সম্মেলন ও নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মধুপুর উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) আয়োজনে উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র শান্তি নিকেতনে শুক্রবার দুপুরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। 

ট্রাইবাল ওয়েলফেয়ার মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল মানকিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মি. উইলিয়াম দার্জেল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লেখক ও গবেষক স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত (২০২৪) মি. অরণ্য ই. চিরান। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল মি. যোহন সাংমা।

সম্মেলনে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক জেলা জজ মি. জগদীস বর্মন, মীরপুর শাখার সভাপতি হিলারুশ নকরেক, ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি প্রত্যুশ মারাক, মধুপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মি. হেলিন যাত্রা, শোলাকুড়ী ডিগ্রী কলেজের অধ্যাপক মি. রিচার্ড বিপ্লব সিমসাং, জয়েনশাহী আদিবাসী ইদিলপুর শাখার সভাপতি মি. উৎপল রেমা, মধুপুর উপজেলা বাগাছাসের সাধারণ সম্পাদক মি. বিপ্লব রেমা প্রমুখ। 

সম্মেলনে ঢাকা, ময়মনসিংহ, ফুলপুর, ঘাটাইলসহ মধুপুরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে কেন্দ্রীয় কমিটি মি. উৎপল রেমাকে সভাপতি এবং মি. শ্যামল মানকিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন করেছেন।

ইএইচ

Link copied!