ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দক্ষিণ আইচায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘর পুড়ে ছাই

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৫, ০১:০৯ পিএম

দক্ষিণ আইচায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘর পুড়ে ছাই

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা বাজারের দক্ষিণ মাথায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে খলিল মিয়ার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ আইচা বাজারের দক্ষিণ মাথায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সোয়া ১০টার দিকে খলিল মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত ঘটে। ওই ঘরে ভাড়ায় থাকতেন সোহেল ও ইউসুফ নামে দুই ব্যক্তি, যাদের পরিবারসহ বসবাস ছিল। আগুনে তাদের বসতঘর ও ঘরের মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।

চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাসুদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই দুইটি পরিবার তাদের মালামালসহ ঘর হারায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি নিরূপণ করা না গেলেও প্রাথমিকভাবে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে।

জেএইচআর

Link copied!