ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মনপুরায় সাবেক ভাইস চেয়ারম্যানসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

মনপুরা (ভোলা) প্রতিনিধি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

অক্টোবর ১৩, ২০২৫, ০৮:৩৩ পিএম

মনপুরায় সাবেক ভাইস চেয়ারম্যানসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

ভোলার মনপুরায় বন সংরক্ষণ আইন লঙ্ঘন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান রাশেদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এছাড়া স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল মেম্বারকে পুলিশের উপর হামলা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

অপারেশন ‘ডেভিল হান্ট’-এর আওতায় এই অভিযান পরিচালনা করেন মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির। 

সোমবার নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লা উত্তর সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। 

এছাড়া উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য সোহেল মেম্বার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদে আছেন।

গ্রেপ্তার দুই নেতাকে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির জানান, আসামিরা বন সংরক্ষণ আইন অমান্য মামলা ও পুলিশ এসল্ট মামলায় ওয়ারেন্টভুক্ত থাকায় গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, অপারেশন ‘ডেভিল হান্ট’-এর আওতায় অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!