ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুড়িগ্রামে দুস্থ ও এতিমদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

অক্টোবর ১৪, ২০২৫, ০৬:২৩ পিএম

কুড়িগ্রামে দুস্থ ও এতিমদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

কুড়িগ্রামে এতিম, গরীব, অসহায় দুস্থদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইকো ইউএসএ'র সহযোগিতায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ সাহায্য সংস্থার ব্যবস্থাপনায় কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের বিভিন্ন স্থানের এতিম শিশু, গরীব, অসহায় ও দুস্থ, ৩২০ জনের মাঝে বিনামূল্যে রান্না করা পুষ্টি মানের খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, হলোখানা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম রেজা, এনজিএটির রংপুর বিভাগীয় সমন্বয়কারী মো. শামীম রায়হান, কুড়িগ্রাম উপজেলা প্রতিনিধি কবিরুল ইসলাম, আনোয়ার হোসেন, সাইদুল ইসলাম আকাশ, নিজামুদ্দিন আউলিয়া প্রমুখ।

ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রোগ্রামের রংপুর বিভাগীয় সমন্বয়কারী মো. শামীম রায়হান জানান, এতিম, গরীব, অসহায় দুস্থরা ঠিক মতো ভালো ও পুষ্টি মানের খাবার খেতে পারে না তাই পোলাউ চাউল দিয়ে মাংস, ডিম, মিস্টি এবং ১টি পানির বোতল বিতরন করা হয়েছে। শীগ্রই উপজেলায় ইকো ইউএসএ'র সহযোগিতায় আরো ২টি ফিড দ্যা হাংরী প্রোগ্রাম অনুষ্ঠান করা হবে।

জেএইচআর

Link copied!