ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাদুল্লাপুরে সত্তরোর্ধ্ব নারীকে ধর্ষণের অভিযোগ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২৫, ০৪:৪৭ পিএম

সাদুল্লাপুরে সত্তরোর্ধ্ব নারীকে ধর্ষণের অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামে ৭০ উর্ধ্ব এক নারীকে হাত-মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

রোববার দুপুরে আলীনগর গ্রামের নির্জন হলুদের জমিতে এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বৃদ্ধা সাত সন্তানের জননী। তিনি প্রতিদিনের মতো দুপুরে গরু-ছাগল চরাতে মাঠে গিয়েছিলেন। এ সময় একই গ্রামের আকবর আলীর পুত্র আইয়ুব আলী (৫০) সুযোগ বুঝে তার হাত-মুখ বেঁধে পাশের ফাঁকা জমিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

পরবর্তীতে এলাকাবাসী বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত আইয়ুব আলী পলাতক রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। তারা দ্রুত দোষীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার বলেন, “ঘটনার বিষয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার জানিয়েছেন, দোষীকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার স্থল পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলার এডিশনাল এসপিপি।

এদিকে মানবাধিকার কর্মী ও স্থানীয় সমাজকর্মীরা বলেন, “একজন বয়োবৃদ্ধা নারীও আজ নিরাপদ নয়—এটি সমাজের নৈতিক অবক্ষয়ের চরম দৃষ্টান্ত। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

ইএইচ

Link copied!