ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেনীতে নিরাপদ সড়ক দিবসে বিনামূল্যে হেলমেট বিতরণ

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

অক্টোবর ২২, ২০২৫, ০৪:৪০ পিএম

ফেনীতে নিরাপদ সড়ক দিবসে বিনামূল্যে হেলমেট বিতরণ

ফেনী সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে নিরাপদ সড়ক দিবসে মোটরসাইকেল চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জেল রোডে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের হাতে হেলমেট তুলে দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা।

এসময় সড়ক বিভাগের নির্বাহী উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মাহাতাব উদ্দিন রুমি, উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম জীবন ও মুহাম্মদ আমজাদ হোসেনসহ জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ ও বিআরটিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

ফেনী  সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে।

একটি হেলমেট শুধু আইন মেনে ব্যবহার করার কোনো বস্তু নয়, এটি জীবনের নিরাপত্তার প্রতীক।

তিনি সড়কে চলাচলের সময় হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার জন্য সকল মোটরসাইকেল চালকদের আহ্বান জানান।

জেএইচআর

Link copied!