ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুমকি সরকারি জনতা কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৫, ০৯:১২ পিএম

দুমকি সরকারি জনতা কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) কেন্দ্রীয় সংসদ কর্তৃক শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আরিফুল রহমানকে সভাপতি এবং আল-আমিনকে সাধারণ সম্পাদক করে একটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। 

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরে কমিটি ঘোষণা করা হয়। 

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মো. আবু ঈসা, সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম ইমরান, সহ-সভাপতি মো. নাঈম মৃধা, সহ-সভাপতি মো. রাহাত শিকদার, সহ-সভাপতি মো. রাকিব হোসেন, সহ-সভাপতি মাইনুল ইসলাম আকাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. বাইজীদ শুভ, দপ্তর সম্পাদক মো. আবু রাফি, প্রচার সম্পাদক জুবায়ের হোসেন আব্দুল্লাহ, ছাত্রী বিষয়ক সম্পাদক মোসা. সাবেকুন্নাহার, সদস্য মো. আরিয়ান ইসলাম অভি, সদস্য মো. সানাউল্লাহ হাওলাদার এবং সদস্য মো. রফিক খান। 

কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। 

এছাড়া সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। 

নতুন কমিটির নেতৃবৃন্দ দুমকি সরকারি জনতা কলেজে ছাত্রদলের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ইএইচ

Link copied!