ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাসক মধুপুর উপজেলা শাখার কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) 

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) 

নভেম্বর ১২, ২০২৫, ০৮:২০ পিএম

বাসক মধুপুর উপজেলা শাখার কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) মধুপুর উপজেলা শাখার কমিটির পরিচিতি এবং আইডি কার্ড বিতরণ, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী-পুরুষ নির্যাতন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ দখল প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাসক মধুপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হামিদ। 

সাধারণ সম্পাদক নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা দায়রা জজ আদালতের বিশেষ পিপি ও বাসক টাঙ্গাইল জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট মো. শাহজাহান কবির। 

অনুষ্ঠানটি উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা দায়রা জজ আদালতের বিশেষ এ,পি,পি, প্যানেল আইনজীবী এবং বাসক টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ফরিদ আহমেদ ভূঁইয়া।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসক টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল আইনজীবী এড. সারমিন খাঁন, সাংগঠনিক সম্পাদক ও প্যানেল আইনজীবী এ পি,পি এড. মাসুদ রানা। 

বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসক প্রধান কার্যালয়ের প্রশাসনিক বিভাগের পরিচালক মো. আশিক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার রকিব আল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নারায়ন ভৌমিক, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাজমুল হাসান, বাসক ঘাটাইল শাখার সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমান প্রমুখ। এছাড়াও মধুপুর উপজেলা বাসক শাখার সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন বাসক মধুপুর উপজেলা শাখার সকল সদস্যদের হাতে পরিচয়পত্র তুলে দেন। 

অতিথিদের মাঝে উপহার স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয় বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) মধুপুর উপজেলা শাখার পক্ষ থেকে।

ইএইচ

Link copied!