ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে সঠিক বিচার মনে করছেন শহীদ জসিমের বাবা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

নভেম্বর ১৮, ২০২৫, ০২:২৩ পিএম

শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে সঠিক বিচার মনে করছেন শহীদ জসিমের বাবা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশের রায় ঘোষণার পর গভীর স্বস্তি প্রকাশ করেছেন পটুয়াখালীর দুমকি উপজেলার এক শহীদ পরিবারের সদস্য।

গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাজধানী ঢাকার মোহাম্মদপুর চৌরাস্তায় পুলিশের গুলিতে নিহত শহীদ জসিমের বাবা সোবহান হাওলাদার এই রায় শুনে অশ্রুসিক্ত কণ্ঠে নিজের অনুভূতি ব্যক্ত করেন।

পটুয়াখালীর দুমকি পাঙ্গাশিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সোবহান হাওলাদার শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের রায়কে সঠিক বিচার বলে মনে করেন। তিনি বলেন, “আল্লাহ উচিৎ বিচার করছে। এহোন হাসিনারে দ্যাশে আইনা ফাঁসি দিলে আমার ছেলের আত্মা শান্তি পাইবে। মৃত্যু দণ্ডের রায়ে মনে করি সঠিক বিচার পেয়েছি।”

তার এই বক্তব্য শুধু ব্যক্তিগত শোকের বহিঃপ্রকাশ নয়, এটি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত হওয়া বহু পরিবারের আকাঙ্ক্ষার প্রতিফলন বলেও মনে করছেন স্থানীয় অনেকে।

উল্লেখ্য, গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালীন মোহাম্মদপুর চৌরাস্তায় পুলিশের গুলিতে প্রাণ হারান জসিম হাওলাদার। ন্যায়বিচার ও বৈষম্যমুক্ত সমাজের দাবিতে চলা সেই আন্দোলনে বহু সাধারণ মানুষের মতোই তিনি প্রাণ হারান।

দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার সেই সময়ের মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায়, শহীদ জসিমের বাবা সোবহান হাওলাদার তার ছেলের হত্যার বিচার পেলেন বলে মনে করছেন।

ইএইচ

Link copied!