ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আটঘরিয়ায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

ডিসেম্বর ৬, ২০২৫, ০৭:৪৬ পিএম

আটঘরিয়ায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আটঘরিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে শনিবার বিকালে উপজেলা সদর দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল এবং সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাও: নকিবুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে আবু তালেব মন্ডল বলেন, আমাকে গুলির ভয় দেখিয়ে লাভ নাই, ইসলামের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, পাবনা জেলা ৫ আসনেই দাঁড়িপাল্লা বিজয়ী হবে এবং সকল বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান করা হবে। তিনি বলেন, কোন টেন্ডারবাজি করতে দেওয়া হবে না, হাটবাজার দখল করতে দেওয়া হবে না এবং অমুসলিমদের নিরাপদ স্থান হচ্ছে জামায়েত ইসলাম। তিনি আরও বলেন, আমরা দেশের শাসক হতে চাই না সেবক হতে চাই এবং আমরা মানবিক ও  ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই, আপনারা দাড়িপাল্লাকে ইসলামকে বিজয়ী করুন।

এ ছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পাবনা ৫ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইকবাল হোসেন, পাবনা ১ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজিবুর রহমান মেনন, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাও: জহুরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মুস্তাফিজুর রহমান। সমাপনী বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও সভার সভাপতি মাও:  নবিবুল্লাহ।

এই নির্বাচনী জনসভায় আটঘরিয়া উপজেলা জামায়াত ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা, চাটমোহর, ঈশ্বরদী, পাবনা সদরসহ অন্যান্য উপজেলা থেকে জামায়াত সমর্থকরা অংশগ্রহণ করেন বলে একাধিক অংশগ্রহণকারীর সাথে কথা বলে জানা গেছে।

জেএইচআর

Link copied!