ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পোরশায় মালিকবিহীন ভারতীয় মহিষ আটক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

জানুয়ারি ১, ২০২৬, ০২:৫৪ পিএম

পোরশায় মালিকবিহীন ভারতীয় মহিষ আটক

নওগাঁর পোরশা উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় দুইটি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার ভোরে ১৬ বিজিবির নিতপুর বিওপির সদস্যরা টেকঠা গ্রামের পাশ থেকে মহিষ দুইটি আটক করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, ১৬ বিজিবির সুবেদার মোহাম্মদ আলী খানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল উপজেলার নিতপুর ইউনিয়নের টেকঠা গ্রামের পাশ থেকে মহিষ দুইটি আটক করতে সক্ষম হয়। তবে অভিযানকালে মহিষের আশপাশে মালিকের খোঁজ করেও কাউকে পাওয়া যায়নি। আটককৃত ভারতীয় মহিষ দুইটি পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে। তিনি সীমান্ত অপরাধ দমনে তাঁর বাহিনীর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!