ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধুপুরে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রির দায়ে জরিমানা

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

জানুয়ারি ৫, ২০২৬, ০৮:৪৮ পিএম

মধুপুরে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রির দায়ে জরিমানা

টাঙ্গাইলের মধুপুরের বাসস্ট্যান্ড ও পৌরসভার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রির দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার বিকেলে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় তিনটি দোকানে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ক্যাশ মেমো সঠিকভাবে সংরক্ষণ করার জন্য বিভিন্ন দোকানে তাগিদ দেওয়া হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নঈম উদ্দিন। 

এ সময় তাকে সহযোগিতা করেন তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন মধুপুর থানা পুলিশের একটি চৌকশ টিম। অভিযানে থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ সময় উপজেলার বিভিন্ন গোডাউন পরিদর্শন করে নির্ধারিত মূল্যে এলপি গ্যাস বিক্রয়ের জন্য ডিলারদের সতর্ক করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নঈম উদ্দিন। অভিযানে বাজার তদারকি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!