ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধুপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

জানুয়ারি ১৪, ২০২৬, ১১:৩৪ পিএম

মধুপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকী যুব সমাজের উদ্যোগে বাংলার ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সহ সভাপতি এম রতন হায়দার এবং ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আলী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার এবং ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজক কমিটির হাফিজুর রহমান ও আবদুল মান্নান। ঘোড়দৌড় প্রতিযোগিতায় সর্বমোট ৩২টি ঘোড়া সোয়ারী অংশগ্রহণ করেন। কদম দৌড়ে ২টি রাউন্ডে ১০টি ঘোড়া ও দাপট দৌড়ে ২ রাউন্ডে ২২টি ঘোড়া অংশগ্রহণ করে।

কদম দৌড়ে ২ রাউন্ডে প্রথম স্থান অধিকার করেন মাদারগঞ্জের মোশারফ হোসেন এবং নজরুল ইসলাম। 

এছাড়াও দাপট দৌড়ে ২ রাউন্ডে প্রথম স্থান অধিকার করেন ঘাটাইলের সোহাগ এবং জামালপুরের আবদুর রহমান। ফাইনাল রাউন্ডে প্রথম স্থান অধিকার করেন ময়মনসিংহের সঞ্জু ও দ্বিতীয় স্থান অধিকার করেন জামালপুরের আবদুর রহমান। এ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন এলাকার হাজার হাজার উৎসুক নারী ও পুরুষের উৎসব মুখর সমাগমে এক মিলন মেলায় পরিণত হয়।

ইএইচ

Link copied!