ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পটুয়াখালীর ৪টি ইউনিটের কমিটি স্থগিত করল বিএনপি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

জানুয়ারি ১৫, ২০২৬, ০২:৫৬ পিএম

পটুয়াখালীর ৪টি ইউনিটের কমিটি স্থগিত করল বিএনপি

পটুয়াখালী জেলাধীন গুরুত্বপূর্ণ চারটি সাংগঠনিক ইউনিটের বিদ্যমান কমিটিগুলো স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় দপ্তর থেকে এক দাপ্তরিক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ চিঠিটি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাশু সরকার কুটি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বরাবর পাঠানো হয়েছে।

স্থগিত হওয়া ইউনিটগুলো হলো পটুয়াখালী পৌরসভা বিএনপি, পটুয়াখালী সদর উপজেলা বিএনপি, দুমকি উপজেলা বিএনপি ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্দেশক্রমে এ চারটি ইউনিটের বর্তমান কমিটিসমূহ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে। 

এ চিঠির অনুলিপি অবগতির জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন এবং সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নুর কাছেও পাঠানো হয়েছে।

হঠাৎ এ ৪টি গুরুত্বপূর্ণ ইউনিটের কমিটি স্থগিত করার কারণ চিঠিতে ব্যাখ্যা করা না হলেও, স্থানীয় রাজনীতিতে এটি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

দলীয় কর্মীবাহিনীর ধারণা, সাংগঠনিক পুনর্গঠন বা শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবেই কেন্দ্র থেকে এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!