ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুমকিতে আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী জনসভা

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:৪৯ পিএম

দুমকিতে আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ, দুমকী ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এই সংগ্রাম। জনগণের অধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।

সোমবার বিকেলে দুমকী উপজেলার একে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, জনগণের ঐক্যবদ্ধ শক্তিই পারে দেশে জবাবদিহিমূলক সরকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে। তিনি পটুয়াখালীবাসীকে দলমত নির্বিশেষে পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এবং পটুয়াখালী নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ খান বায়েজীদ পান্না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম। জনসভাটি সঞ্চালনা করেন বিএনপি নেতা মতিউর রহমান দিপু ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী।

বক্তারা আসন্ন নির্বাচনে কেন্দ্র পাহারা দেওয়া এবং ভোটারদের কেন্দ্রে আনা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠনের ওপর জোর দেন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে জনসভাটি এক বিশাল সমাবেশে পরিণত হয়।

ইএইচ

Link copied!