ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আমরা সমাজে শান্তি চাই: শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:০৩ পিএম

আমরা সমাজে শান্তি চাই: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ধানের শীষ এ দেশের গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক। গত ১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। এবার তারা উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।

মঙ্গলবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শান্তি ও ঐক্যের আহ্বান শামা ওবায়েদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা সমাজে শান্তি চাই। সবাই মিলেমিশে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। কোনো ধরনের মারামারি ও সংঘর্ষে কেউ জড়াবেন না। আমি সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব।

তিনি আরও বলেন, ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা পৌঁছে দিতে হবে।

নেতাকর্মীদের উপস্থিতি সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট গোলজার হোসেন মৃধা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া, গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, বিএনপি নেতা বিল্লাল মাতুব্বর, নুরু মাতুব্বর, ইব্রাহিম মোল্যা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান নাজির ও সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেএইচআর

Link copied!