ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খাগড়াছড়ি দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন

মো. সোহেল রানা, দীঘিনালা (খাগড়াছড়ি)

মো. সোহেল রানা, দীঘিনালা (খাগড়াছড়ি)

জানুয়ারি ২৮, ২০২৬, ০৭:১৩ পিএম

খাগড়াছড়ি দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন

খাগড়াছড়ি দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার সকাল ১০টায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লে. জাওয়াদ মোহাম্মদ জাহিন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। পরে বক্তব্যে লে. কর্নেল মো. আল-আমিন বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে এবং শৃঙ্খলাবোধ গড়ে তোলে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল তরুণ কান্তি চাকমাসহ কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

ইএইচ

Link copied!