ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

জানুয়ারি ৩১, ২০২৬, ০৫:০২ পিএম

মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে বিএনপির একটি নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মুজিবনগর থানা পুলিশের একটি দল দারিয়াপুর বাজার এলাকার কালিতলাপাড়ায় অবস্থিত বিএনপির ওয়ার্ড নির্বাচনী অফিসের পাশ থেকে বস্তুটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাজার এলাকায় কয়েকজন পথচারী নির্বাচনী অফিসের পাশে একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তারা ধারণা করেন, বস্তুটি বোমা হতে পারে। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা নিশ্চিত করে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, উদ্ধার করা বস্তুটি প্রাথমিকভাবে বোমা সদৃশ মনে হলেও এটি প্রকৃত বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটকে অবহিত করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!