ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দীঘিনালায় বিজিবির জনসচেতনতামূলক সভা ও শীতবস্ত্র বিতরণ

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

জানুয়ারি ৩১, ২০২৬, ০৭:২৯ পিএম

দীঘিনালায় বিজিবির জনসচেতনতামূলক সভা ও শীতবস্ত্র বিতরণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় জনসচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন বাবুছড়া ব্যাটালিয়ন ৭ বিজিবির ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার বাবুছড়া ইউনিয়নের আরান্দিছড়া ও টেক্কাছড়া পাহাড়ি এলাকায় পৃথক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। 

সভাগুলোতে সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়। এ সময় বিজিবির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করছে।

জনসচেতনতামূলক সভা শেষে আরান্দিছড়া এলাকার দরজ আদম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কইয়ারতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসবাবপত্র সরবরাহ করা হয়। পাশাপাশি ওই এলাকার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বিজিবি।

এ ছাড়া বাবুছড়া ব্যাটালিয়ন সদর থেকে প্রায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার দূরে টেক্কাছড়া বিওপি এলাকায় কইয়ারতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সাথে দুর্গম এলাকার অসুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের সার্বিক নিরাপত্তার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবি মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করে যাচ্ছে।

ইএইচ

Link copied!