ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পটিয়ায় ১৯ হাজার ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৫:১৭ পিএম

পটিয়ায় ১৯ হাজার ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় ১৯ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গত শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার মো. আমিরের ছেলে আনোয়ার হোসেন (২০) ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মৃত আশরাফ মিয়ার ছেলে শরীয়ত উল্লাহ (২০)।

র‍্যাব-৭ জানায়, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে যাত্রীবাহী বাসে করে চট্টগ্রাম শহরের দিকে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তারা অভিযানে নামে। এ সময় আনোয়ার ও শরীয়ত উল্লাহর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ ৫২ হাজার টাকা।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) যুযুৎস যশ চাকমা জানান, র‍্যাব-৭ শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। আজ শনিবার তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!