ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধুপুরে নির্বাচন নিয়ে সেনাবাহিনীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৬:৫৬ পিএম

মধুপুরে নির্বাচন নিয়ে সেনাবাহিনীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টাঙ্গাইলের মধুপুরে সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নির্বাচনের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে আলোচনা করেন সেনাবাহিনীর জেলা নির্বাচনী সমন্বয়ক মেজর ইউসুফ।

সভায় মেজর ইউসুফ বলেন, ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিরাপত্তার জন্য সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ, বিজিবি, আনসার ও র‍্যাব-১২ এর পাশাপাশি সেনা টহল দল মাঠে কাজ করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে।

মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রগতির আলো সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আ. আজিজ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. আব্দুল হামিদ, মো. আনছার আলী, মেজবাহ উদ্দিন, এস এম শহীদ, লিটন সরকার, নাজিবুল বাশার, জাহিদুল কবির জুয়েল, নাজমুল হক, আব্দুল মোমেন, আব্দুল জলিল ও আফাজ উদ্দিন সুমনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মতবিনিময় সভায় একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানায় সেনাবাহিনী।

ইএইচ

Link copied!