ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

যশোর ব্যুরো

যশোর ব্যুরো

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৮:০২ পিএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তাঁর স্ত্রী তাহেরা সোবহার বিরুদ্ধে প্রায় ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাঁদের তিন সন্তানের নামে সন্দেহভাজন সম্পদের তথ্য পাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।

রোববার দুপুরে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের মামলার এজাহার সূত্রে জানা গেছে, শেখ আফিল উদ্দিনের নামে ৪৫ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৯৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। পারিবারিক ব্যয়সহ তাঁর মোট সম্পদের পরিমাণ ৫৩ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ২৭২ টাকা। তবে অনুসন্ধানে তাঁর বৈধ আয়ের উৎস হিসেবে ৭ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮৫০ টাকার তথ্য পাওয়া গেছে। ফলে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৪৬ কোটি ২৬ লাখ ৪ হাজার ৪২২ টাকার সম্পদের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছে দুদক।

অন্যদিকে, তাহেরা সোবহার নামে ব্যয়সহ ১৯ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৯৫ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে তাঁর বৈধ আয় হিসেবে পাওয়া গেছে ৩ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৭৮৭ টাকা। অর্থাৎ ১৬ কোটি ৫ লাখ ১১ হাজার ৩০৮ টাকার অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদক আইন, ২০০৪–এর ২৭(১) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ছাড়া সাবেক এই সংসদ সদস্যের তিন ছেলে— শেখ কুতুবুদ্দিন, শেখ তামিম উদ্দিন ও আফনান উদ্দিনের নামে মোট ৪ কোটি ৮৩ লাখ ৪১ হাজার ২৫০ টাকার সন্দেহভাজন সম্পদের তথ্য পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে তাঁদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে কমিশন।

এএন

Link copied!