ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ডিজেলের ড্রামে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

এপ্রিল ২২, ২০২৬, ০৭:৩৫ পিএম

ডিজেলের ড্রামে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে ডিজেল তেলের ড্রামে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে পালানপাড়া গ্রামে শিশুটি অসাবধানতাবশত ডিজেল রাখা ড্রামে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে শিশুটি মারা যায়।

নিহত আড়াই বছরের শিশু আরাফ পালানপাড়া গ্রামের আশিকুর রহমান বাবু মিয়ার ছেলে।

জানা যায়, বাবু মিয়ার মা শিউলি এন্টারপ্রাইজ ‘ভাই-ভাই’ নামে একটি ট্রাক রয়েছে। এই ট্রাকের ডিজেল রাখার ট্যাংকের ধারণক্ষমতা ১৬০ লিটার। ট্যাংকটি ফুটো হয়ে যাওয়ায় সেখানে থাকা প্রায় ৫০ লিটার ডিজেল আনলোড করে প্লাস্টিকের কাটা ড্রামে নিজ বাড়ির বারান্দায় সংরক্ষণ করে রাখা হয়। সংরক্ষিত সেই তেলের মধ্যে অসাবধানতাবশত শিশু আরাফ পড়ে যায় এবং ডিজেল পান করে ফেলে। তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২২ এপ্রিল ভোর রাতে মারা যায়।

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য মেহেদী হাসান একরামুল। ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার।

এই হৃদয়বিদারক ঘটনা আমাদের আবারও সতর্ক করে দেয়—শিশুরা অত্যন্ত কৌতূহলী, আর সামান্য অসাবধানতাই কেড়ে নিতে পারে তাদের মূল্যবান জীবন। তাই বাড়িতে দাহ্য বা বিপজ্জনক পদার্থ সংরক্ষণে বাড়তি সতর্কতা ও সচেতনতা জরুরি।

এএন

Link copied!