ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ০১:৪০ পিএম

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশের পরিকল্পনা থাকলেও নির্ধারিত দিনে তা প্রকাশ করা হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশের প্রস্তুতি গ্রহণ করেছিল। তবে প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের সময়সূচিতে পরিবর্তন এসেছে। যদিও নতুন তারিখ এখনো চূড়ান্ত হয়নি, সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান শনিবার (১৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুরুতে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সেই লক্ষ্য সামনে রেখে শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন এবং বোর্ডগুলোও সে অনুযায়ী কাজ এগিয়ে নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক দায়িত্বে সংশ্লিষ্ট অংশীজনদের ব্যস্ত থাকতে হওয়ায় ফল প্রস্তুতের পুরো প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি। এ কারণেই ফল প্রকাশ কয়েকদিন পিছিয়ে যাচ্ছে।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আরও বলেন, ফল প্রকাশে দীর্ঘ বিলম্ব হবে না। প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে এবং অল্প কয়েকদিনের মধ্যেই ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা আশা করছি, জুলাই মাসের মধ্যেই সব কাজ শেষ করে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করতে পারব।’

এএন

Link copied!