ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এএইউবির অ্যাভিওনিক্স ও অ্যারোস্পেস বিভাগের শিক্ষার্থীদের বিদায়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৮, ২০২৬, ০২:২৩ পিএম

এএইউবির অ্যাভিওনিক্স ও অ্যারোস্পেস বিভাগের শিক্ষার্থীদের বিদায়

এয়ার অ্যারোস্পেস ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এএইউবি) লালমনিরহাট ক্যাম্পাসে অ্যাভিওনিক্স বিভাগের দ্বিতীয় এবং অ্যারোস্পেস বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায়, থিসিস ডিফেন্স ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি (পি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান দেশের অর্থনীতিতে অ্যারোস্পেস ও অ্যাভিওনিক্স বিষয়ে বিশেষায়িত জ্ঞান ও দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান দেশ ও জাতির কল্যাণে এবং রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সফলভাবে পরিচালনা এবং সংশ্লিষ্ট ল্যাবগুলো প্রস্তুতের জন্য প্রয়োজনীয় বাজেট অনুমোদন ও কার্যকর পদক্ষেপ গ্রহণে সহযোগিতার জন্য শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান বাহিনী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে লালমনিরহাট ক্যাম্পাসের গাংচিল আবাসিক ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিদায় ও থিসিস উপস্থাপনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এএন

Link copied!