ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ১১:৫৮ এএম

সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা

সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে অ্যাক্সিওস জানায়, একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে তারা এ তথ্য পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত প্রায় চার মাসের মধ্যে সৌদি আরবের ভেতরে ইরানের এটি প্রথম সরাসরি হামলার ঘটনা।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের এপ্রিলের শুরুতে ইরান সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছিল। সেই ঘটনার পর এবার আবারও সৌদি ভূখণ্ডে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি সামনে এলো।

তবে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের কোন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করা হয়েছে, হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ হামলার দাবি সামনে এসেছে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশ একে অপরের বিরুদ্ধে একাধিক সামরিক হামলা চালিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত ইরান, যুক্তরাষ্ট্র কিংবা সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। পাশাপাশি অ্যাক্সিওসে প্রকাশিত এই দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আনাদলু

এএন

Link copied!